Help/Support
Lik
Contact
 পরিষদ মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধানদের সাথে মত বি

পরিষদ মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধানদের সাথে মত বি

গতকাল ১১ মে বেলা ৩ টায় শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধানদের সাথে মত বিনিময় করেন, জেলা প্রসাশক আব্দুস সবুর মন্ডল । এসময় তিনি শিক্ষকদের উদ্দ্যেশে বলেন , বাচ্চাদের ভালো মন্দের দায় দায়িত্ব শিক্ষকদের নিতে হবে। আপনারা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।আপনারা অসম্মান যাতে না হন সে ব্যবস্থা করবেন। আমরা দেখতে চাই কর্ম পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা । কাজের অগ্রগতির বিবরণ দিতে হবে।৫০ ভাগ জিপিএ-৫ পেতে হবে। ২২ জুনের মধ্যে শতভাগ কাব দল গঠন করতে হবে।
শাহরাস্তি ভালো উপজেলা , শিক্ষার হার ও ভালো ,আমি বিশ্বাস করি আপনারা ভালো করবেন। কর্ম পরিকল্পনায় ভালো শিক্ষকদের পুরস্কৃত করা হবে। এ পুরস্কার পদন্নতির জন্য ভূমিকা রাখবে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহেলা বেগমের সভাপতিত্বে সহকারি শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোহাম্মদ আব্দুল হাই ,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদ,জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান,সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ জেসমিন আকতার বানু । অন্যানের মাঝে উপস্থিত ছিলেন শাহরাসিত প্রেস ক্লাব সভাপতি কাজী হুমায়ন কবির, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা খাজা মাঈনুদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রব , সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

Like

Add to Cart

 পরিষদ মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধানদের সাথে মত বি
৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের

৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের



মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সারাদেশে ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এ সংখ্যা ছিল ৪৭।
এবার ঢাকা, কুমিল্লা ও যশোর বোর্ডে ৩টি করে, রাজশাহী, বরিশাল ও দিনাজপুর বোর্ডে ২টি করে এবং সিলেট বোর্ডের একটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। অন্যদিকে মাদ্রাসা বোর্ডের ৩৭টি প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে।
বুধবার দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারাদেশে ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। কেন সব শিক্ষার্থী ফেল করল তা বিশ্লেষণ করে অবশ্যই ব্যবস্থা নেব।
এবার ২৮ হাজার ১৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাধ্যমিকে অংশগ্রহণ করে। এর মধ্যে ৪ হাজার ৭৩৪টি স্কুল ও মাদ্রাসায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর শতভাগ পাসের শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ৫ হাজার ৯৫টি।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় এবার গড় পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ। সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।
Like

Add to Cart

৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের
ভোলদিঘী কামিল মাদ্রা

ভোলদিঘী কামিল মাদ্রা


চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ভোলদিঘী কামিল মাদ্রাসার প্রাক্তন সহকারী শিক্ষক আলহাজ্ব মোঃ আবদুর রব মোল্লা (৬২) বৃহস্পতিবার রাত ১১ টায় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। শুক্রবার জানাযা শেষে তাকে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি , স্ত্রী , ২ মেয়ে , ২ ছেলে সহ আত্মীয় স্বজন অসংখ্য গুনগ্রাহী রেখে যান। গতকাল শুক্রবার সকাল ১০ টায় নাওড়া ঈদগা মাঠে নামাজের জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক মো. মাহবুব আলমের উপস্থাপনায় জানাজা পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন , শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওঃ আবুল হোসাইন, ভোলদিঘী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. দেলোয়ার হোসেন, আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাও. শাহ জাহান, মরহুমের বড় মেয়ের জামাতা মো. শরিফুল ইসলাম।
মুসল্লিগণের মাঝে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোঃ মোস্তফা কামাল, ভোলদিঘী কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ তৈয়বুল ইসলাম পাটওয়ারী, শিক্ষক, ছাত্র , মরহুমের নিকট আত্মীয়স্বজন ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
নামাজের জানাযায় ইমামতি করেন ভোলদিঘী কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ কামাল উদ্দিন আব্বাসী।
Like

Add to Cart

ভোলদিঘী কামিল মাদ্রা
সড়কটি ক্ষত বিক্ষত

সড়কটি ক্ষত বিক্ষত



চাঁদপুরের কচুয়া-সাচার-গৌরীপুর সড়কটি ক্ষত বিক্ষত হয়ে এখন মরন ফাঁদে পরিনত হয়ে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ ১ বছর যাবৎ রাস্তাটির এ করুন অবস্থায় চলাচলকারী হাজার হাজার জনগণ গৃহবন্ধী হয়ে পড়েছে। রোগী নিয়ে ঢাকা বা কোথাও চিকিৎসার জন্য নিয়ে যাবে এমন কোন পরিবেশ রাস্তায় নেই। বরং রাস্তা দিয়ে রোগী নিয়ে রওয়ানা হলে রোগীর হাড়গোড় ভেংগে পথেই মারা যাবে। ডেলিভারী সংক্রান্ত কোন রোগী চিকিৎসার জন্য কোথাও নিবে তো দূরের কথা নেয়ার বিষয়টি কল্পনা করাই যাবেনা। তারপরও নিয়ে রওয়ানা হলে ঐ রোগীর পথেই ডেলিভারী হয়ে যাবে অথবা মারা যাবে।
রাস্তাটির এই বেহাল দশায় পরিনত হলেও সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষের কোন নজরে পড়েনি। রাস্তা দিয়ে বাস,সিএনজি মাইক্রোবাসসহ মালবাহী ট্রাক জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে প্রায়ই দূর্ঘটনার শিকার হয়। গাড়ির এক্সেলসহ নানান যন্ত্রাংশ ভেংগে রাস্তার ওপর ঘন্টার পর ঘন্টা পড়ে থাকতে দেখা যায়। তারপরও মানুষ বিশেষ প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়েই এ সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হয়।
জানাযায়, বিগত দিনে সড়কটির সংস্কার কাজে দায়িত্বরত ঠিকাদার সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করে ঘষামাজা কাজের কারনে রাস্তার কাজ করার ১ সপ্তাহ পড়ে রাস্তা ভাংগা শুরু হয়। যার ফলে জনগনের ভোগান্তিও শুরু হয়। সরকারীভাবে সড়কটি সংস্কার কাজে কোটি কোটি টাকা বরাদ্ধ হলেও ঠিকাদারের ঘষামাজা কাজের জন্য যেমনি জসগণ ভোগান্তির শিকার হয়। অপরদিকে সরকারেরও দূর্নাম হয়। সড়কটি যথাযথ তদারকির মাধ্যমে সিডিউল মোতাবেক সংস্কার করার জন্য সাবকে স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দিন খান আলমগীর এমপিসহ সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ প্রয়োজন।
Like

Add to Cart

সড়কটি ক্ষত বিক্ষত
সড়কের বেহাল অবস্থা

সড়কের বেহাল অবস্থা

চাঁদপুর শাহরাস্তি উপজেলার মেহার-ডল্টা এবং মেহার-লোটরা সড়কের বেহাল অবস্থা।


Nfc Club বার্তা নিউজ :

চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা খাও দাও ঘুমাও, কাজের এই নিয়মে পরিনত হয়ে দাঁড়িয়েছে। সড়ক ও জনপথ বিভাগাধীন শাহরাস্তি উপজেলার মেহার-ডল্টা সড়কের শাহরাস্তি গেইট (দোয়াভাঙ্গা) হতে পৌরসভা সদর ঠাকুর বাজার মহামায়া গাছ তল, মডেল স্কুল, হাসপতাল গেইট, মেহার কালিবাড়ির অগ্রণী ব্যাংক এলাকা হতে উপজেলা পরিষদ পর্যন্ত।

Like

Add to Cart

সড়কের বেহাল অবস্থা
শবে বরাতে ওয়াজ

শবে বরাতে ওয়াজ



চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে শবে বরাতে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে । চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মতে, ২২ মে শবে বরাত।
বাদ আছর থেকে সারা রাত ব্যাপি শবে বরাতের গুরুত্ব ও ফজিলত সর্ম্পকে বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ মাওলানা ফেরদাউসুর রহমান ,আলহাজ্ব হাফেজ মাওলানা রফিক আহমাদ ও মাওলানা কামালউদ্দীন আব্বাসী।
সভাপতিত্ব করবেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব আরহাজ¦ হাফেজ মাওলানা মুফতি মো.আব্দুর রউফ। ওয়াজ শেষে দেশ ও মানবজাতির কল্যাণে বিশেষ ভাবে দোয়া পরিচালিত হবে।
Like

Add to Cart

শবে বরাতে ওয়াজ
আবারো সড়ক দুর্ঘটনা

আবারো সড়ক দুর্ঘটনা

চাঁদপুর শহরতলী ওয়াপদা গেইট এলাকায় আবারো সড়ক দুর্ঘটনায় দু’সিএনজি স্কুটারের ৭ যাত্রী গুরতর আহত হয়েছে। রোববার (১৫ মে) দুপুরে ওয়াপদা গেইট এলাকার ৫৬ নং খলিসাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিশুকে বাঁচাতে গিয়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ১২ নং চান্দ্রা ই্উনিয়নের দক্ষিন বালিয়া গ্রামের সৈয়দ গাজী (৬০), তার দু মেয়ে সুরভী আক্তার (২২), সোনিয়া আক্তার (২০),১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের মিজানুর রহমানের পুত্র মোহাম্মদ হোসেন খান (২২), ও আনিছ আহমেদ (১৮), চাদপুর সদরের আমনউল্লাহ পুরের মৃত বাকের আলীর পুত্র জাকির হোসেন (৪৮)এবং বহরিয়া গ্রামের শামসু শেখের পুত্র সিএনজি স্কুটার চালক ইসমাইল হোসেন (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানায় চাঁদপুর থ ১১-৬৫৯৩ নং সিএনজি স্কুটারটি যাত্রী নিয়ে বাবুরহাটের দিকে যাচ্ছিলো। স্কুটারটি স্কুলের ওই স্থানে পৌঁছলে হঠাৎ একটি শিশু রাস্তার একপাশ থেকে অপর পাশে দৌড় দেয়। তখন স্কুটার চালক শিশুটিকে বাঁচানোর চেষ্টায় গাড়িটি ব্রেক করতে গিয়ে গাড়িটি রাস্তার রং সাইডে চলে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা অন্য সিএনজি স্কুটারের সাথে পাশাপাশি সংঘর্ষ বাধে। এতে করে রাস্তা পার হওয়া ওই শিশুসহ দু স্কুটারে থাকা ৭ জন যাত্রী গুরতর আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে এদের মধ্যে স্কুটার চালক ইসমাইল হোসেনের অবস্থা আশঙ্কাজনক।
Like

Add to Cart

আবারো সড়ক দুর্ঘটনা
Powered by Blogger.